শুক্রবার পবিত্র মাহে রমজানের ৮ম দিনে মহানগর শাখা হেযবুত তওহীদের সভাপতি মোঃ জেবালুর রহমান বিপ্লবের সভাপতিত্বে ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় রমজানের ফজিলত ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস শামীম। ইফতার অনুষ্ঠানে মহানগর পার্ক মোড়ের বিভিন্ন শ্রেণি পেশার রোজাদার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।