রংপুর : রংপুরের বদরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে গরীব দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। রোববার (১২ জুলাই) থেকে ১৪ জুলাই পর্যন্ত এ চাল বিতরণ করা হবে।
পিআইও অফিস সূত্রে জানা গেছে- ৫৩৪ মেট্রিক টন চালের মধ্যে উপজেলার দশ ইউনিয়নের ৫৩ হাজার ৫০১ জন উপকারভোগী ১০ কেজি করে চাল পাবেন।
দশটি ইউনিয়নে যথাক্রমে রাধানগর ইউনিয়ন পরিষদ-৫১ মেট্রিক টন, রামনাথপুর ইউপি-৫৪ মেট্রিকটন, গোপিনাথপুর-৫৩ মেট্রিক টন, মধুপুর-৫৪ মেট্রিক টন, বিষূপুর-৫৮ মেট্রিক টন, গোপালপুর-৫৫ মেট্রিক টন, কুতুবপুর-৫১ মেট্রিক টন, কালুপাড়া-৫১ মেট্রিক টন, দামোদরপুর ৫৬ মেট্রিক টন, লোহানীপাড়া-৫১ মেট্রিক টন, পৌরসভা-৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, চাল বিতরণ শুরু হয়েছে, চলবে আরও দুই দিন।