রংপুরে গ্রেফতার ৫৭

রংপুর ব্যুরো :  রংপুরে বিভিন্ন মামলায় ৫৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ফরহাদ জানান, এ অভিযানে কোতয়ালী থানায় ১৮ জন, মিটাপুকুরে ১৩ জন, পীরগঞ্জে ৩ জন, গঙ্গাচড়া ও কাউনিয়ায় ৬ জন করে, বদরগঞ্জ ও তারাগঞ্জে ২ জন করে ও পীরগাছা থানায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে জেলার আট থানায় চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, খুন, হত্যা, মাদক সেবন ও মাদক বিক্রিসহ জিআর ও সিআর মামলা রয়েছে। এসব মামলায় তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ বিশেষ অভিযান অব্যাহত রাখা হবে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment