মতবিনিময় কালে তিনি বলেন, ”রংপুরে থেকে জঙ্গি, সন্ত্রাস ও মাদক কঠোর হস্তে দমন করা হবে। যারা জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকবে, তাদের দমন করতে যা করার দরকার পুলিশ প্রশাসন তাই করবে।”
তিনি আরো বলেন, ”শুধু জঙ্গি ও মাদক নয়, যারা দেশের বিরুদ্ধে কাজ করবে তাদের আইনের আওতায় আসতে হবে। রংপুরকে একটি মডেল জেলা হিসেবে দেখতে চাই।” এছাড়াও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে সাংবাদিকদের কাছে থেকেও সহযোগিতা কামনা করেন তিনি।
সভায় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, এএসপি পুলিশ সুপার জাকির হোসেন, রংপুর সিনিয়র পুলিশ সুপার (বি সার্কেল) সাইফুল ইসলাম, এ সার্কেল আতাউর রহমান, আরমান হক, রংপুর প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ছদরুল আলম দুলু, সাধারন সম্পাদক আলী আশরাফ, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মোজাফফর হোসেন, সিনিয়র সাংবাদিক ওয়াদুদ আলীসহ রংপুরে কর্মরত অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ।
উল্লেখ্য, মিজানুর রহমান বান্দরবানে পুলিশ সুপারের দায়িত্বপালন করে গত মঙ্গলবার রংপুরে বদলি হন। তার বাড়ি জামালপুর জেলার মেনাল্দপুর গ্রামে।