রংপুরে ব্যাপ্টিস্ট মিশন কলেজ হোস্টেলের উদ্বোধন

মিঠাপুকুর প্রতিনিধি, রংপুর:
রংপুরে শেড বোর্ড ও রংপুর এ বি সি এস এর বাস্তবায়নে গতকাল ব্যাপ্টিস্ট মিশন কলেজ হোস্টেলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রংপুর এবিসিএস এর সভাপতি মি. পাত্রাস মুর্মুর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সভাপতি বিবিসিএস ও চেয়ারম্যান শেড বোর্ড এর মিঃ জয়ন্ত অধিকারী। বিশেষ অতিথি হিসাবে উপিস্থিত ছিলেন সহ-সভাপতি বিবিসিএস এর প্রলয় সমাদ্দর বাপ্পি। আরো উপস্থিত ছিলেন রংপুর এবিসিএসএর পালক প্রধান ও সেক্রেটারি মি. বার্নাবাস হেম্ব্রমসহ নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ব্যাপ্টিস্ট মিশন কলেজ হোস্টেলে ৪৩ টি মন্ডলীর কলেজ পর্যায়ের ছাত্ররা এখান থেকে পড়াশুনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মন্ডলীগুলো শিক্ষার আলোয় আলোকিত করবে।

Comments (0)
Add Comment