রংপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে এক হতভাগ্য যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ময়েনপুর ইউনিয়নের জগদিশপুর গ্রামের নওশাদ আলীর ছেলে আবুল কালাম আজাদ(২৮)। শুক্রবার সকালে উপজেলার রানীপুকুর এলাকা থেকে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রানীপুকুর এলাকার হল্লার পাড়ে একটি গছের ডালে গলায় মাফলারের ফাঁস দেওয়া এক যুবকের ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ এলে লাশ শনাক্ত করে।

মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির জানান, লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। তবে এটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত ছাড়া বলা যাবে না। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment