রংপুর পীরগাছায় জানের পাড় গ্রামে বিদ্যুৎ সংযোগ শুভ উদ্বোধন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার ঘগোয়া, বৈরাগী পাড়া,জানের পাড় ও কুড়ি পাড়া গ্রামে ২৭৫টি আবাসিক ও সেচ শিল্প কারখানায় বিদ্যুতের সুইচ টিপে আনুষ্ঠিানিক ভাবে শুভ উদ্বোধন করলেন এমপি টিপু মুনশি।  শুক্রবার পীরগাছা উপজেলার সদর ইউনিয়ন ও তাম্বুলপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে ও অন্নন্তরাম মন্ডল বাড়ী হাফেজিয়া মাদ্রারাসা, বৈরাগী পাড়া,জানের পাড় ও কুড়ি পাড়া গ্রামের নতুন বিদ্যুৎ লাইনের সংযোগ আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ্ব আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি -১ জেনারেল ম্যানেজার দেওয়ান মোঃ তফাজ্জল হোসেন,রংপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী,পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম,ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, আলহাজ্জ্ব মোস্তাফিজার রহমান রেজা,রওশন জামি রবু সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতি রংপুর-১ এর পীরগাছা জোনাল অফিসের ডিজিএম মোঃ রেজাউল করিম, এমবি টিভি রংপুর জেলা আব্দুর রহমান রাসেল, বাদল মিয়া, এজিএম এস সামুল হক, জনিয়র ইঞ্জিনিয়ার আলিমুল হাকিম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকা পরিচালক আব্দুর রহিম মিয়া। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment