রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল নেকমরদে আগুনে পুড়ে একটি বাড়ি ছাই হয়ে গেছে। জানা যায়, উপজেলার নেকমরদ বঙ্গবন্ধু কলেজের পিছনের গ্রামের মৃত শেখ মোহাম্মদ’র ছেলে মোহাম্মদ আলীর বাড়ির তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকন্ডের ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে কোন লোকজন না থাকায় অগ্নিকান্ডের সুত্রপাতের কারণ সম্পর্কে জানা যায়নি। কম্পিউটার, টিভি, সোলার, নগদ টাকা, স্বর্ণলংকারসহ আসবাব পত্র পুড়ে ৩ লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে মোহাম্মদ আলী জানান। বাড়ির ছেলে মেয়েদের এসএসসি, এইচএসসি পরীক্ষার সার্টিফিকেটসহ গুরুত্বপূর্ণ কাগজ পত্র পুড়ে ছাই হয়ে গেছে। মোহাম্মদ আলী নেকমরদ বাজারের লতা স্টুডিওর স্বত্তাধিকারী। নেকমরদ ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ পরিবারটি খোলা আকাশের নীচে অবস্থান করছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর