রাণীশংকৈলে শিশু ধর্ষণের শিকার

রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ফারাবাড়ি পকম্বা গ্রামে গত রবিবার বিকাল আনুমানিক ৫টায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।
ধর্ষিতার আপন ভগ্নিপতি একই গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. মাজহারুল (৩০) এ ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
এ ঘটনায় মেয়ের মা মনোয়ারা বাদী হয়ে রাণীশংকৈল থানায় মাজহারুলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করে। পরে পুলিশ আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Comments (0)
Add Comment