রাস্তায় ছড়াল কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক:

৫২ কোটি ৫০ লাখ হংকং ডলার বহনকারী একটি ভ্যান দুর্ঘটনার শিকার হয়ে অর্থ ছড়িয়ে পড়লে আশপাশের মানুষেরা তা লুটে নেয়। হংকংয়ের ওই অথের্র মান ৬ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। বুধবার দুপুরে হংকং দ্বীপের ওয়ান চাই এলাকার ব্যস্ততম একটি প্রধান সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। এসব টাকা ফেরত দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে হংকং পুলিশ। দুর্ঘটনার পর ৪৫ লাখ ইউএস ডলারের সমপরিমাণ ৩ কোটি ৫ লাখ হংকং ডলার রাস্তায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ আসার আগেই কয়েক ডজন লোক টাকা কুড়িয়ে পকেটে ভরে নিয়ে চলে যায়। রাস্তায় গাড়ি ফেলে রেখে লোকজন টাকা লুটের জন্য ব্যস্ত হয়ে পড়লে সড়কটিতে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

 

Comments (0)
Add Comment