প্রার্থিতা ফেরত পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। সোমবার শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদন খারিজ করে দেন।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মিন্টুর পক্ষে রিট আবেদনটি দায়ের করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
প্রধান নির্বাচন কমিশনার, স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব ও রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদেরকে এই রিটে বিবাদী করা হয়