এদিকে উপজেলা তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী, হাজিরপাড়াসহ কয়েকটি ইউনিয়নে ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তার, আ’লীগ প্রার্থীর ব্যালটে প্রকাশ্যে সিল মারাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ১০ জনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় জাল ভোট দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদন্ড ও একজনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সকাল ৮টা থেকে দুপুরে সাড়ে ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
তেওয়ারীগঞ্জ, উত্তর জয়পুর, কুশাখালী ও হাজিরপাড়া ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, আ’লীগের চেয়ারম্যান প্রার্থীর এজেন্টরা নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল মারছে। ভোটারদের হাতে দুটি ব্যালট পেপার দেয়া হয়।
অন্যদিকে নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ-র্যাব ও বিজিবিসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে। প্রসঙ্গত, লক্ষ্মীপুর সদরের ১২টি ইউনিয়নের ভোট গ্রহণ চলছে।