লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রায় ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল।

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ রায় ঘোষনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। আজ বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে মিছিলটি শহরের চকবাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ তেমুহনী ট্রাফিক চত্ত্বরে গিয়ে সমবেত হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদের সভাপতিত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সভাপতি জিয়াউল হক বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক মো. সাইফুজ্জামান শরিফ, পৌর যুবদলের সহ-সভাপতি মুনছুর আহম্মেদ ও সহ প্রচার সম্পাদক শামছুল আহসান মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহব্বায়ক শাহাদাৎ হোসেন মনি, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, দপ্তার সম্পাদক আব্দুর রহিম রাজন, সদর থানা ছাত্রদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল, কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল্যাহ আল মামুন, পৌর ছাত্রদলের সভাপতি মোছাদ্দেক হোসেন বাবর, কলেজ ছাত্রদলের সাধারল সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, ১ম যুগ্ম সম্পাদক আমিনুল রাজু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফাজ্জাল হোসেন রতন, ১ম যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন শিমুল, প্রচার সম্পাদক আবুল বারাকাত সৌরভ, থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল প্রমূখ।
বিক্ষোভ মিছিলে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে স্বৈর-সরকার কর্তৃক ঘোষিত অবৈধ রায় অভিলম্বে প্রত্যাহার করার দাবী জানান।

Comments (0)
Add Comment