লক্ষ্মীপুরে ব্যাংক থেকে স্বাস্থ্য সহকারীদের বেতন উত্তোলন কার্যক্রম শুরু

রুবেল হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে স্বাস্থ্য সহকারীদের ব্যাংক থেকে বেতন উত্তোলন কার্যক্রমের উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশানের সভাপতি জাহাঙ্গীর আলম, রামগতি উপজেলা সভাপতি শাহাবুদ্দিন, কমলনগর উপজেলা সভাপতি মাকছুদুর রহমান মানিক প্রমুখ।
উল্লেখ্য, জেলায় কর্মরত ২৬২জন স্বাস্থ্য সহকারীকে প্রথম বারের মতো রাষ্ট্রয়াত্ব ব্যাংকের মাধ্যমে প্রত্যেক স্বাস্থ্য সহকারীকে ১৪হাজার ৪শ টাকা করে বেতন ও ভাতা প্রদান করছে সরকার।

Comments (0)
Add Comment