লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ফখরুল ইসলাম বুলেটের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার অর্ধদিবস হরতাল ঘোষনা। মঙ্গলবার(৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানবন্ধন শেষে এ ঘোষনা দেন স্থানীয় আওয়ামীলীগ ও নিহতের পরিবার।
বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে এ হরতাল পালনের ঘোষনা দেয়া হয়। এতে রংপুর লালমনিরহাট মহাসড়ক এবং লালমনিরহাট কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়বে।
মঙ্গলবার(৭ জুলাই) বেলা ১২টার দিকে বুলেট হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি লালমনিরহাট রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বাজারে ঘন্টা ব্যাপী মানববন্ধন করে স্থানীয় আওয়ামীলীগ ও স্থানীয়রা।
মানববন্ধন শেষে মহেন্দ্রনগর বুড়ির বাজারের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ১২ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার না করলে বুধবার মহেন্দ্রনগর ইউনিয়নে অর্ধদিবস হরতাল পালনের ঘোষনা দেন সমাবেশের বক্তরা।
সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী ঝুমা বেগম, মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য দিলরুবা পারভীন, মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহমেদুল ইসলাম বিপ্লব ও সাবেক সভাপতি গোলাম ফারুক ফরহাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক শ্রী অমল চন্দ্র রায় প্রমুখ।
উল্লেখ্য, , গত শনিবার (২৭ জুন) রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্শ্ববতি হারাটি ইউনিয়নের যুবলীগকর্মী আমিনুল খানের হাতে নির্মম ভাবে খুন হন সদর উপজেলা যুবলীগের সদস্য ও মহেন্দ্রনগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ফখরুল ইসলাম বুলেট। পরদিন এ ঘটনায় বুলেটের বাবা বাদি হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ প্রধান আসামী আমিনুল ইসলাম খানের দুই সহযোগিকে গ্রেফতার করলেও মুল হোতাকে গ্রেফতার করতে পারে নি।