লালমনিরহাটে এক চেয়ারম্যান প্রার্থীসহ ১১জনের মনোনয়ন প্রত্যাহার

জাহাঙ্গীর আলম রিকো: জেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের আজ শেষ দিনে একজন চেয়ারম্যান প্রার্থী, এক জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের ৯জন সদস্য তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জেলা পরিষদ চেয়ারম্যান পদে সিরাজুল হক, ৪ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য লাইলি বেগম, ২নংওয়ার্ডে সাধারণ সদস্য পদে শফিউল আলম, ৪নং ওয়ার্ডে খোরশেদ আলী, ৫নং ওয়ার্ডে খবির উদ্দিন, ৬নং ওয়ার্ডে একরামুল হক, জয়নাল আবেদিন, ১১নং ওয়ার্ডে আসাদুজ্জামান, ১৫ নং ওয়ার্ডে আহসান হাবীব, আনোয়ারুল হক দুলু ও মাহফুজুর রহমান আজ রোববার বিকালে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জেলা নির্বাচন অফিসার ফজলুল করিম প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোনয়ন পত্র প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে তিন জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৫জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
লালমনিরহাটের ৪৫টি ইউনিয়ন, ৫টি উপজেলা পরিষদ ও ২টি পৌরসভায় মহিলা ভোটার রয়েছেন ১৫০ জন ও পুরুষ ভোটার রয়েছে ৪৭৬ জন। ১৫টি কেন্দ্রে আগামী ২৮ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment