বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলা পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলাম জেলা ডিবি পুলিশের উপপরিদশর্ক (এসআই) আব্দুল মান্নাফকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেন। এসআই আব্দুল মান্নাফকে সন্ধ্যার মধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) সংযুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।পুলিশ সূত্র জানায়, সম্প্রতি জেলা সদরের দুড়াকুটি বাজারের কলা ব্যবসায়ী আব্দুল হানিফের দোকানে তল্লাশির নামে ক্যাশ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় আব্দুল মান্নাফ। এছাড়া অনেককে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ঘুষ বাণিজ্য করেন।
স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন। লালমনিরহাটের এসপি টি এম মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চত করে জানান, যদি কোনো কর্মকর্তা পুলিশের ভাবমূর্তি নষ্ট করে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে মামলায় আসামি করার ভয় দেখিয়ে ঘুষ আদায় ও তল্লাশির নামে টাকা ছিনতাইয়ের অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজড করা হয়েছে।