অাফগানিস্তানকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪১ রানে হারিয়ে সিরিজ জয় করেছে টাইগাররা। রাষ্ট্রপতি এক বার্তায় বিজয়ের জন্য ক্রিকেট দলের সকল সদস্য, কোচ এবং অন্যান্যদের ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট দল আগামী বিশ্বকাপেও বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এদিকে এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। ভবিষ্যতেও বাংলাদেশ ক্রিকেট দলের এ জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীও।