শব্দের চেয়ে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে চীন

আন্তর্জাতিক ডেস্ক:  শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। পরমাণু বোমাবাহী এ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ৭ জুন চালালেও শুক্রবার বিষয়টি নিশ্চিত করে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এ ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০গুণ দ্রুত গতি সম্পন্ন বা ঘণ্টায় ৭ হাজার ৬শ মাইল যেতে পারে।

দক্ষিণ চীন সাগর নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা চলার মধ্যে এ অস্ত্রের পরীক্ষাকে চরম ধৃষ্টতাপূর্ণ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। তবে, চীন বলেছে, প্রথাগতভাবে সামরিক গবেষণা ও উদ্ভাবিত অস্ত্রের প্রয়োগ চালিয়েছে তারা। কোনো দেশকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে না।

৭ জুনের পরীক্ষাসহ ১৮ মাসের মধ্যে শব্দের চেয়ে দ্রুত গতির ৪টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো চীন।

Comments (0)
Add Comment