শার্শা থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) মুরাদ হোসেন জানান, বৃহষ্পতিবার রাত ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামে অভিযান চালিয়ে মুরতাজুল মোড়ল ওরফে মুন্না নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শূটার পিস্তল, ১টি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উ দ্ধার করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে বলে জানান তিনি।