শিবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

শিবগঞ্জ প্রতিনিধি, বগুড়া:
“সরকারি আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার – বিকল্প বিরোধ নিষ্পত্তি যুক্ত হলো এবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ লিগ্যাল এইড কমিটি, বগুড়ার আয়োজনে সারা দেশের ন্যায় শিবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বগুড়া লাইট হাউজ এর উদ্যোগে শিবগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের সোশাল ওয়ার্কার ও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীর সমন্বয়ে এক বর্ণাঢ্য র‌্যালি শিবগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিউটি বেগম, ইউএসএইড প্রজেক্ট অফিসার সাদেকা বেগম, বি.ওয়াই.এম.সি.এ. ডিপুটি প্রজেক্ট অফিসার ইকবাল হোসেন। লাইট হাউজ উপজেলা কো-অর্ডিনেটর রাজিয়া সুলতানার ব্যবস্থাপনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্লান বাংলাদেশ শোস্যাল ওয়ার্কার জয়নাব খাতুন, শারমিন খাতুন, নাছিমা আক্তার, হামিদা বিবি, শাহানারা বেগম, শাহানাজ বেগম, এলমিছ বেগম, সুলতানা আক্তার প্রমুখ।

Comments (0)
Add Comment