শৈলকুপায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ :  ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে আবু সাঈদ নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ১৩নং উমেদপুর ইউনিয়নের বেষ্টপুর গ্রামের এরশাদ শেখের ছেলে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ীতে খেলতে খেলতে পা:শের ক্যানালের মধ্যে পড়ে যায় সাঈদ। পরে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাÑখুজি শুরু করে। এরই এক পর্যায়ে ক্যানালের মধ্যে তাকে ভাসতে দেখা যায়। তাকে সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

 

Comments (0)
Add Comment