স্টাফ রিপোর্টার : পোশাকশ্রমিকসহ সব শ্রমিকের জুন মাসের বেতন আগামী ১০ জুলাই এবং উৎসব ভাতা ১৪ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে পোশাকমালিক ও শ্রমিকসংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।