পুলিশের মুখপাত্র জানান, ওই এলাকায় আইন শৃঙ্খলা পুনরুদ্ধার ও কারফিউ বলবৎ এর লক্ষ্যে শতাধিক কমান্ডো মোতায়েন করা হয়েছে।
এদিকে, দাঙ্গবাবাজরা মঙ্গলবার বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। পুড়ে যাওয়া একটি ভবন থেকে একজন মুসলিমের লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রসঙ্গত, একজন সিংহলী পুরুষের প্রাণহানিকে কেন্দ্র করে সোমবার দাঙ্গা সৃষ্টি হয়। এই দাঙ্গায় মুসলমানদের বাড়িঘর, মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে।