সত্যি হল আইএসের দাবি!

রাজধানীর গুলশানে রেস্টুরেন্টে হামলার ঘটনায় বিভিন্ন দেশের ২৪ জনকে হত্যার দাবি করেছে জঙ্গী সংগঠন ইসলামিক এস্টেট (আইএস)। গত শুক্রবার রাতে আইএসের মুখপাত্র আমাক-এর বরাত দিয়ে টুইটারে দেওয়া এক পোস্টে এ তথ্য জানায় সাইট ইন্টেলিজেন্সের মুখপাত্র রিতা অ্যাকটাজ। এছাড়াও অন্তত ৪০জন আহত হয়েছে বলে জানিয়েছেন। এর আগে রাত দু’টার দিকে এই ওয়েবসাইটটি ২০জনকে হত্যা করা হয়েছে বলে খবর দিয়েছিল।
এদিকে গুলশান হোটেলে অপারেশন শেষে আজ শনিবার বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী বলেন, অভিযান শেষে ওই ক্যাফের ভেতরে ২০টি মৃতদেহ পাওয়া গেছে। এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি। তবে এর প্রায় সবাই বিদেশি বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। এরআগে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ৫জন নিহত হওয়ার কথা জানিয়েছিল।
এ হিসেবে দেখা গেল আইএস যে ২৪ জনের নিহতের দাবি করেছে গত রাতে। আজকের সকালে আইনশৃঙ্খলাবাহিনী ২০ জন নিহত হবার তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গুলশান ৭৯ নম্বর রোডে হলি আর্টিসন বেকারি নামে একটি রেস্টুরেন্টে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ, র‌্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। প্রায় দেড় ঘন্টাব্যাপি অভিযান পরিচালনার পর ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে পুলিশের একটি সূত্র দাবি করেছে।

Comments (0)
Add Comment