সমস্ত পরিকল্পনা সাজানো উচিত সাকিবকে ঘিরেই

স্পোর্টস ডেস্ক:
প্রথমেই চমকে উঠতে পারেন এমন কথা আবার কে বলল। সাকিব সম্পর্কে এমন কথা এতো মানুষ বলেছে যে, কে কখন কোথায় বলেছে ঐটা বলা মুশকিল! কিন্তু বিশ্বকাপের আবহে সহজেই বলা যায় কে বলছে। অস্ট্রেলিয়ানদের কাছে সাকিব আল হাসানের প্রশংসা সচরাচর শোনা যায় না। কিন্তু যারা খেলেছে সাকিবের সাথে তারা ঠিকই বুঝেছে সাকিব কি রকম ভয়ংকর ক্রিকেটার। আইপিএল এ কলকাতার হয়ে প্রায় ৩ বছর সাকিব আর ব্রেট লি খেলেছেন। এবার ব্রেট লি তার সাবেক সতীর্থ সাকিব আল হাসানকে প্রশংসায় ভাসালেন। গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যাক্ত হয়ে যাওয়ার পর দুই দলই ১ পয়েন্ট পেয়েছে। স্টার স্পোর্টসের গত কাল ধারাভাষ্য কক্ষ থেকে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ফাস্ট বোলারদের অন্যতম স্পিড স্টার ব্রেট লি বলেন, ‘সাকিব অসাধারণ একজন ক্রিকেটার। আমি তার সাথে তিনবছর কলকাতা নাইট রাইডার্সে খেলেছি। সেরা তার খেলা সম্পর্কে জানে কখন কোনটা খেলতে হয়। এখনকার বিশ্বে সেরা প্লেয়ারদের ভিতর অন্যতম সাকিব।’ বাংলাদেশের ভালো খেলার পরামর্শ দিয়ে ব্রেট লি বলেন, ‘বাংলাদেশের উচিত সাকিবকে কেন্দ্র করে খেলার পরিকল্পনা সাজানো। দলের তরুণ ক্রিকেটাররা সাকিবকে দেখে অনেক কিছু শিখতে পারবে।’

Comments (0)
Add Comment