এর আগে মতবিনিময় সভায় তিনি আরো বলেন,‘ যেসব মামলায় খালেদা জিয়া আদালতে হাজিরা দেন তা বিগত তত্বাবধায়ক সরকারের সময় দুদক দিয়েছিল। কিন্তু বর্তমানে সেই মামলা নিয়ে মিথাচারিতা করছে বিএনপি। সাজা হওয়া কিংবা খালাস হওয়া আদালতের বিষয়। এখানে সরকারের করার কিছুই নেই। জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহার হোসেন এমপির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কর্মী সভায় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সমাজ কল্যান প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।