স্টাফ রিপোর্টার: সমুদ্রপথে বিদেশ যেতে গিয়ে নিখোঁজদের তথ্য জানাতে হটলাইন চালু করেছে অভিবাসী বিষয়ক এশিয়ার বেসরকারি সংস্থাগুলোর জোট কারাম এশিয়া। এই সার্ভিসে ঢাকা ও মালয়েশিয়ায় পাঁচটি মোবাইল নম্বর চালু করা হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশে তাদের সহযোগিতা করবে আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্র্যাক ও অকূপসহ অন্যান্য সংগঠন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের যেসব নাগরিক মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া বা অন্য যেকোনো দেশের উদ্দেশে যাত্রা করে নিখোঁজ রয়েছেন, অথবা কোনো দেশের আশ্রয়শিবিরে রয়েছেন অথবা কোনো দেশের কারাগারে আটক আছেন অথবা মারা গেছেন-এমন লোকজনদের পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব পরিচিত যে কাউকে তথ্য দিতে পারবেন।
কারাম এশিয়ার আঞ্চলিক সমন্বয়ক হারুন আল রশিদ জানান, সাগরপথে মালয়েশিয়া যেতে গিয়ে অসংখ্য বাংলাদেশি এখন নিখোঁজ। কিন্তু তাদের সঠিক সংখ্যা কারো কাছে নেই। সে কারণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তথ্য পাঠানোর জন্য বাংলাদেশের নম্বরগুলো হলো, ০১৯৮৪৭৬৬৩৪৬, ০১৯৮৪৭৬৬৩৪৭ ও ০১৯৮৪৭৬৬৩৪৮। মালয়েশিয়ায় ৬০১৬৯৪১০৯৫২ ও ৬০১৪৩২৩৯১৪৬। ই-মেইল: harun@caramasia.org ও missingmigrant@gmail.com, missingmigrant@gmail.com, ফেইসবুক facebook/Bhalobashi Bangladesh