সাদুল্লাপুরে আ’লীগ ও জাপা চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, আহত ৭

গাইবান্ধা প্রতিনিধি: আগামী ৭ মে অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুরে আ’লীগ ও জাপা মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। এতে ৭ জন আহত এবং ১টি মটর সাইকেল ভাংচুর করা হয়। গত রোববার রাতে ওই ইউনিয়নের চক শালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নূরুজ্জামান মন্ডল গত রোববার সন্ধ্যায় ওই ইউনিয়নের চক শালাইপুর গ্রাম থেকে নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে মাদ্রাসার বাজার এলাকায় জাপা প্রার্থীর একদল কর্মীর সামনে পড়েন। এসময় উভয় সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া পাল্টা ধাওয়া এবং হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, একই পথে দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা মূখোমূখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে এঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Comments (0)
Add Comment