সাধিকা মনীষা!

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থাকার পর আচমকা প্রাক্তন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালার দেখা মেলে ভারতের হরিদ্বারে। সেখানে গেরুয়া বসন পরিহিতা মনীষাকে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতেও দেখা যায়। এরপরই প্রশ্ন ওঠে, তাহলে কী মনীষা সাধিকা হওয়ার লক্ষ্যে পা বাড়িয়েছেন। জানা গেছে, মাকে সঙ্গে নিয়ে মনীষা হরিদ্বারের হর কি পৌরিতে পিল্টোবাবার আশ্রমে যান। সেখানে বিশ্ব শান্তি ও উন্নয়নের জন্য পিল্টোবাবা মহামৃত্যুঞ্জয় একাদশ রুদ্র মহাযজ্ঞের আয়োজন করেছেন বলে খবর। অভিনেত্রীর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে, মারণ কর্কটরোগ থেকে অব্যাহতি পেয়ে পূজা-প্রার্থনা করতেই নাকি তার এই হরিদ্বার-যাত্রা। সেলুলয়েডের প্রচারের থেকে অনেক দূরে মনীষা এখন ধর্ম ও আধ্যাÍিকতার মধ্যেই শান্তি খোঁজার চেষ্টায় রয়েছেন। মনীষা নিজে জানান, সিনেমা হল তার জীবন। তাই এখনই বলিউডকে চিরতরে বিদায় জানানোর কোনও পরিকল্পনা নেই তার।

Comments (0)
Add Comment