আবু নাসের হুসাইন ,সালথা (ফরিদপুর) প্রতিনিধি ঃ
কাল বৈশাখী ঝড়ে ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন এলাকায় গাছ-পালা ভেঙ্গে পড়েছে। আজ মঙ্গলবার দুপুরে উত্তর দিক থেকে ধেয়ে আসে এ কাল বৈশাখী ঝড়।
বিভিন্ন এলাকায় খোজ নিয়ে জানা যায়, উপজেলার সদর এলাকাসহ কিছু কিছু জায়গায় কাল বৈশাখী ঝড় প্রবল বেগে আঘাত হানে। ৫মিনিটের এ ঝড়ে গাছ-পালা ও বিদ্যুতের খুটি ভেঙ্গে পড়েছে। যার কারনে বিদ্যুতের সংযোগ বিছিন্ন রয়েছে। অন্যদিকে প্রধান সড়কের উপর গাছপালা ভেঙ্গে পড়ায় যানবাহন চলাচলে ব্যাহত হয়। এরপর সড়কের উপর থেকে ঝড়ে ভেঙ্গে পড়া গাছগুলো সরিয়ে যানবাহন চলাচল করছে। ঝড়ের সময় প্রচন্ড বিদ্যুতের চমকানিতে লোকজন ভীত-সন্ত্রস্থ হয়ে পড়ে ছিলো। তবে প্রানহানির কোন খবর পাওয়া যায়নি।