সালথায় নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ইউপি নির্বাচন সম্পন্ন: আ’লীগ-৬, আ’লীগ বিদ্রোহী-১, বিএনপি-১

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) সংবাদদাতা-
পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের সালথায় শান্তিপূর্ণভাবে ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের-৬, আওয়ামী লীগ বিদ্রোহী-১ এবং বিএনপির-১ জন প্রার্থী বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আজ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬টি কেন্দ্রে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন শেষ হয়। ভোটগ্রহন শেষে ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের-৬, আওয়ামী লীগ বিদ্রোহী-১ ও বিএনপির-১ জন প্রার্থী বে-সরকারী ভাবে নির্বাচিত হোন।

ভাওয়াল ইউনিয়নে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফারুক-উজ্জামান ফকির মিয়া (নৌকা) প্রতীকে ৫,৩১৫ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মমতাজ পারভীন (আনারস) প্রতীক পেয়েছেন ৩,৮৮০ ভোট। গট্টি ইউনিয়নে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান লাভলু (নৌকা) প্রতীকে ১০,৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফজলুল মতিন বাদশা মিয়া (আনারস) প্রতীক পেয়েছেন ৬,৪৫১ ভোট। আটঘর ইউনিয়নে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুল হাসান খান সোহাগ (নৌকা) প্রতীকে ৭,৪৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলীমুজ্জামান বাদশা (আনারস) প্রতীক পেয়েছেন ৩,১৩৫ ভোট। সোনাপুর ইউনিয়নে- আওয়ামী লীগ প্রার্থী খায়রুজ্জামান বাবু (নৌকা) প্রতীকে ৬,৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মনিরুজ্জামান মোল্যা (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৩,৮৭৭ ভোট। রামকান্তপুর ইউনিয়নে- আওয়ামী লীগ প্রার্থী আশরাফ আলী লিটু (নৌকা) প্রতীকে ৪,৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সিদ্দিকুর রহমান তালুকদার (ধানের শীষ) প্রতীক পেয়েছেন ৩,৫৪০ ভোট । বল্লভদি ইউনিয়নে- আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম (নৌকা) প্রতীকে ৪,৬৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহীন (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ৩,৪৯০ ভোট। মাঝারদিয়া ইউনিয়নে- আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান মোল্যা (আনারস) প্রতীকে ৫০৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী গিয়াস উদ্দীন গিয়াস (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন ২,৯৪৪ ভোট। যদুনন্দী ইউনিয়নে- বিএনপি মনোনীত প্রার্থী আবুল খায়ের মুন্সী (ধানের শীষ) প্রতীকে ৪,৫৪৬ ভোট পেয়ে বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী আঃ রব মোল্যা (নৌকা) প্রতীক পেয়েছেন ৪,২৩৬ ভোট।

শান্তিপূর্ণ এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ উল্লাস বইছে।

Comments (0)
Add Comment