আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হয়। এ উপলক্ষে ফরিদপুরের সালথায় ৯৩ জন পরীক্ষার্থী বৃত্তি পেয়েছেন। মঙ্গলবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী জানান, ২০১৫ এর শিক্ষা সমাপনী পরীক্ষায় উপজেলায় ৩৬৫৯ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহন করে। উপস্থিত ছিলো ৩৪৮৯ জন শিক্ষার্থী। এরমধ্যে ৩৭০ জন অ+ সহ ৩৪৬৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় উত্তীর্ণ হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৪১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ৫২জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছেন। ৭৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং বেশ কিছু কিন্ডার গার্ডেনের মধ্যে জয়ঝাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় সর্বচ্চ ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।