সিরাজদিখানে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

রোমান হাওলাদার , মুন্সিগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে আজ শনিবার দুপুর ২ টার দিকে পানিতে ডুবে রায়হান (৪) ও জিহান (২) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জন উপজেলার লতব্দি ইউনিয়নের কংশপুরা গ্রামের বাছন আলী মাতবরের ছেলে।
এলাকাবাসী জানায়, শিশু দু’টির মা রাবেয়া বেগম যোহরের নামাজ পড়ে দুপুরের খাবারের জন্য তাদের খোঁজ করে। পরে পাশের বাড়ির একটি ডোবায় তাদের লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশ পাশের লোকজন শিশু দু’টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। শিশু দুটির আতিœয় স্বজনরা গভির কান্নায় ভেঙ্গে পরেছে। এব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Comments (0)
Add Comment