আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় সরকার নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরে আল নুসরা ফ্রন্টের আত্মঘাতি বোমা হামলায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাসহ ২৫ সৈন্য নিহত হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর পরিচালক রামি আবদেল রহমান জানান, আলেপ্পো শহরের সেনা ঘাঁটির সামনে হামলাকারী একটি গাড়ির ভিতর নিজেকে উড়িয়ে দেয়।
বেশ কিছুদিন ধরে শাসক বাহিনী ও বিরোধী জোটের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর আত্মঘাতি এই হামলার ঘটনা ঘটল। উল্লেখ্য, সিরিয়ার শিল্প শহর হিসেবে পরিচিত আলেপ্পো নগরীতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে বছরের পর বছর সংঘর্ষ চলে আসছে।