সিয়াটল উৎসবে আন্ডার কন্সট্রাকশন

বিনোদন ডেস্ক:
‘মেহেরজান’খ্যাত বাংলাদেশি চলচ্চিত্রনির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত দ্বিতীয় ছবি ‘আন্ডার কন্সট্রাকশন’। এ বছর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য আমন্ত্রিত হয়েছে ছবিটি। উৎসবের মূল প্রতিযোগিতা ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগেও নির্বাচিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ১৪ মে থেকে আগামী ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪১তম সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। নির্মাতা রুবাইয়াত হোসেন জানিয়েছেন, ২৫ দিনব্যাপী এ চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’। উৎসবে অংশগ্রহণের জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৭ জুন সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া ৬ ও ৭ জুন ‘আন্ডার কন্সট্রাকশন’ ছবির প্রদর্শনীতে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন। সিয়াটল চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চার শরও বেশি ছবি প্রদর্শিত হয়। উৎসবে হাজির হন বিশ্ব চলচ্চিত্রের রথী-মহারথীরা। উৎসবে অংশ নেওয়া ছবি থেকে দর্শক জরিপের ভিত্তিতে বিভিন্ন বিভাগে গোল্ডেন স্পেস নিডল পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া উৎসবের মূল প্রতিযোগিতা ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা প্রতিশ্র“তিশীল নবীন পরিচালকদের নতুন ধারার ১২টি ছবি নির্বাচন করা হয়। দেওয়া হয় জুরিদের বিচারে সেরা পরিচালকের পুরস্কার। প্রসঙ্গত, ড্যানি বয়েল, অ্যাং লি, রাইডলি স্কট, রিচার্ড লিংকলেটার, নিকি কারোসহ অনেক পরিচালক নবীন অবস্থায় এই উৎসবের মাধ্যমে সবার নজর কেড়েছিলেন। সম্প্রতি সিয়াটল চলচ্চিত্র উৎসবের আর্টিস্টিক ডিরেক্টর কার্ল স্পেন্স ও প্রোগ্রামিং ডিরেক্টর বেথ ব্যারেট স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, ‘উৎসবের অন্যতম আকর্ষণ ‘দ্য নিউ ডিরেক্টরস শোকেস’ বিভাগে নির্বাচিত পরিচালকেরা নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে মেধাবী ও সম্ভাবনাময়দের প্রতিনিধিত্ব করেন। বিষয়ের মৌলিকত্ব, অভিনব শৈলী আর সামগ্রিক উৎকর্ষের ভিত্তিতে বাছাই করা হয় এই বিভাগের প্রতিটি ছবি। সমকালীন ঢাকা শহরের প্রেক্ষাপটে রয়া নামের মধ্যবিত্ত এক নারীর আÍ অনুসন্ধানের পটভূমিতে নির্মিত হয়েছে ‘আন্ডার কন্সট্রাকশন’। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বলিউডের শাহানা গোস্বামী, রাহুল বোস, বাংলাদেশের মিতা চৌধুরী, রিকিতা নন্দিনী শিমু, শাহাদত হোসেন, তৌফিকুল ইসলাম ইমন প্রমুখ। ছবির আবহ সংগীত করেছেন শায়ান চৌধুরী অর্ণব। খনা টকিজ প্রযোজিত ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে আগামী ৩১ জুলাই।

Comments (0)
Add Comment