সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী টহল ফাঁড়ি এলাকার পঁচাকোরালীয়া ও নাপিতখালী বিলে আব্দুল্লার ছিলার গহীণ অরণ্যে এ মাসে মাত্র চার দিনের ব্যবধানে দু’দফা নাশকতামূলক আগুন লাগানো হয়। ১৩ এপ্রিল মধ্যরাতে ধরিয়ে দেয়া আগুন তিনদিন ধরে জ্বলতে থাকে। এই আগুন নিয়ন্ত্রণে আনার মাত্র চার দিনের ব্যবধানে একই এলাকার সংরক্ষিত বনাঞ্চলে ১৮ এপ্রিল ভোরে ফের আগুন ধরিয়ে দেয়ার ঘটনা ঘটে।