র্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদ জানান, কয়েক দিন আগে বরগুনার পাথরঘাটা থেকে ১৯ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করে নয়ন বাহিনীর দস্যুরা। অপহৃত জেলেদের উদ্ধারে গত দুদিন ধরেই র্যাব ও কোস্ট গার্ডের যৌথ অভিযান চলছিল। আজ ভোর সাড়ে ৬টার দিকে কচিখালি চান্দেশ্বর এলাকায় অভিযানে গেলে সেখানে অবস্থানরত বনদস্যুরা গুলি ছোড়ে। যৌথ দলের সদস্যরা পাল্টা জবাব দিলে প্রায় ৪০ মিনিট গোলাগুলি চলে। পরে দস্যুরা বনের গভীরে পালিয়ে গেলে তল্লাশি চালিয়ে মনিরসহ চারজনের লাশ পাওয়া যায়। চারজনের লাশ শরণখোলা থানায় নিয়ে যাওয়া হচ্ছে বলে এই র্যাব কর্তকর্তা জানান।