সুপ্রিমকোর্ট বার এর সুপারিনটেনডেন্ট (তত্ত্বাবধায়ক) নিমেষ চন্দ্র দাস আজ বাসস’কে বলেন, সুপ্রিমকোর্ট বারের বর্তমান কার্যনির্বাহী কমিটির এক সভায় নির্বাচন সংক্রান্ত এ সিদ্ধান্ত গতকাল গ্রহণ করা হয়েছে। সুপ্রিমকোর্ট বার নির্বাচন সংক্রান্ত সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন এডভোকেট হারুনুর রশীদ। নির্বাচনে ভোটার সুপ্রিকোর্টের মোট ৫ হাজার ২৮ জন আইনজীবী। ২৩ ও ২৪ মার্চ সকাল ১০ টা থেকে মাঝে ১ ঘন্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
সুপ্রিমকোর্ট বার-এর কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৭টি সম্পাদকীয় ও ৭টি নির্বাহী সদস্যের পদ রয়েছে। কাল ১ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও দাখিল এবং ১৩ মার্চ মনোনয়ন প্রত্যাহারের তারিখ ধার্য করা হয়েছে।