স্পোর্টস ডেস্ক:
অসাধারণ ফর্মে থাকা নাসির হোসেন বিসিএলে মাত্র চার রানের জন্যে সেঞ্চুরি মিস করলেন। বিসিএলের ফাইনালে তার দল উত্তরাঞ্চল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে। ওপেনার মাহমুদুল হাসান দলের হয়ে সর্বোচ্চ ১০৭ রান করেন। মাহমুদুলের সাথে চতুর্থ উইকেটে ১৪০ রানের জুটি গড়েন নাসির। মাহমুদুল সেঞ্চুরি পেলেও ৯৬ রানেই আটকে যেতে হয় অধিনায়ক নাসির হোসেনকে। পূর্বাঞ্চলের পক্ষে আরাফাত সানি এবং আসিফ আহমেদ দুইটি করে উইকেট পান।