সৈয়দপুরে ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত

নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী সৈয়দপুর উপজেলার বাইপাস সড়কের নাড়িয়া খাম্বা এলাকায় ট্রাক্টর উল্টে খাদে পড়ে জয়নুল (৩৬) নামে এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন শিশু শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার ( ১৩ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জয়নুল উপজেলার ওয়াপদা মোড়ের নতুনহাটের কামাল মিয়ার ছেলে। সূত্র মতে, সকাল বালুবোঝাই ট্রাক্টর ওয়াপদা মোড় হয়ে টার্মিনালের দিকে যাওয়ার সময় উক্ত স্থানের বাঁকে ঘন কুয়াশার কারনে সড়ক থেকে ট্রাক্টরটি নীচে পড়ে যায়। এতে ট্রাক্টরে থাকা জয়নুল গুরতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন। তবে ট্রাক্টরের চালক এখানে পৌঁছার আগেই পালিয়ে গেছেন।

Comments (0)
Add Comment