সৈয়দা সাজেদা চৌধুরী গোল্ডকাপ ভলিবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের দুঃহসময়ের কান্ডারী, প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা “সৈয়দা সাজেদা চৌধুরী” গোল্ডকাপ ভলিবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ উপনেতার উপস্থিতিতে আজ বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের বাউশখালী স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে উক্ত খেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ উপনেতার জ্যেষ্টপুত্র, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলু। ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত এসময় অন্যদের উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মোবাশ্বের হাসান, সহকারী পুলিশ সুপার ও নগরকান্দা সার্কেল মো. মহিউদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সহ-সভাপতি কাজী দেলোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহীদুল হাসান খান সোহাগ, মোঃ গিয়াস উদ্দীন, সাংগঠনিক সম্পাদক খন্দকার রেজাউর রহমান চয়ন, আওয়ামী লীগ নেতা ইউনুছ মোল্যা, সাইফুর রহমান দুলাল, নগরকান্দা উপজেলা যুবলীগের সভাপতি মো. মিজানুর রহমান, সালথা উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, যুবলীগ নেতা মামুন মিয়া প্রমূখ। কামাইদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিচালনায় উক্ত খেলায় আব্দুল কুদ্দুছ মোল্যা স্মৃতি সংঘ জয়লাভ করেন আর তামার হাজী যুব সংঘের পরাজয় ঘটে।

Comments (0)
Add Comment