সোনাক্ষি এবার অ্যাকশন হিরোইন

বিনোদন ডেস্ক:

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষি সিনহা ইতোমধ্যেই তার অভিনয় প্রতিভা দিয়ে দর্শকের হৃদয় জয় করে নিয়েছেন। বলিউডের এই অভিনেত্রী এখন প্রিয়াংকা চোপড়া, দীপিকা পাডুকোনসহ অন্যান্য অ্যাকশন হিরোইনদের দলে নাম লেখাচ্ছেন। বলিউডের এই অভিনেত্রীকে এবার অনল আরাশুর সঙ্গে কাজ করতে দেখা যাবে। অনল হলেন দাবাং টু, হলিডে ও রাউডি রাঠোর সিনেমার সমস্ত অ্যাকশনের পিছনের মানুষ। অনল আরাশু এ পর্যন্ত তেলেগু, তামিল ও হিন্দি ভাষায় নির্মিত কয়েকটি শ্বাসরুদ্ধকর অ্যাকশন সিনেমা উপহার দিয়েছেন। নারীকেন্দ্রিক নতুন এই সিনেমায় অভিনয়ের জন্য সোনাক্ষি মার্শাল আর্টস শিখবেন। জানা যায়, অ্যাকশন ঘরানার এই সিনেমায় অভিনয়ের ব্যাপারে সোনাক্ষি দারুণ উচ্ছ্বসিত। এটিই হবে এই অভিনেত্রীর প্রথম অ্যাকশন সিনেমা যা তাকে কেন্দ্র করে তৈরি করা হবে।

Comments (0)
Add Comment