সৌদি আরবে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২

 আন্তর্জাতিক ডেস্ক: 

সৌদি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রোববার বিধ্বস্ত হওয়ায় দুই পাইলট নিহত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে সরকারি বার্তা সংস্থা এসপিএ জানায়, ‘কিং ফয়সাল এয়ার একাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় একজন ইনস্ট্রাক্টর ও এক শিক্ষার্থী পাইলট নিহত হয়েছেন।’

বিমানের ধরন বা দুর্ঘটনাস্থলের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। বিমান একাডেমি রিয়াদে অবস্থিত।

Comments (0)
Add Comment