স্বপ্নের পদ্মা সেতু শ্রীঘ্রই বাস্তবায়ন হচ্ছে — প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ

মোঃ রবিউল ইসলাম, ভাঙ্গা,ফরিদপুর প্রতিনিধি ঃ
স্বপ্নের পদ্মা সেতু শ্রীঘ্রই বাস্তবায়ন হতে যাচ্ছে,প্রধান মন্ত্রী শেখ হাসিনা শ্রীঘ্রই এর উদ্বোধন করবেন। ২৪ হাজার কোটি টাকা ব্যয়ে রেল লাইন হবে। আমার ভাঙ্গা,সদরপুর,চরভদ্রসনের জনগণ ৫০ মিনিটে ঢাকায় যেতে পারবে।ফরিদপুরের ভাঙ্গা বিশ্বরোড মোড় বালির মাঠে শুক্রবার বেলা ১১টায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ্আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লা এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রীর নির্দেশে যারযার নির্বাচনী এলাকায় গিয়ে ক্ষুদ্র কর্মিদের পাশে দাড়াতে। বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন,ওয়ান ইলেভেনের সময় আমাকে চোখ বেধেঁ ধরে নিয়ে যায়। শুধু শেখ হাসিনা,শেখ রেহানা,জয়,পুতুলের বিরুদ্ধে যেন আমি মিথ্যা সাক্ষ্য দেই। আমি বলে ছিলাম জন্ম মৃত্যু একবারই হয় আমি ভয় পাইনা। আমার পরিবার ৬০ বছর ধরে জনগণের খেদমত করে আসছে, আমি যে কদিন বেচে থাকব ভাঙ্গা,সদরপুর,চর ভদ্রসনের জনগণের সুখ-দুঃখে পাসে থাকব।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে কাজী জাফরউল্লাকে চতুর্থবারের মত প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগেএক বিশাল গণসংবর্ধনা প্রদান করেন। নেতাকে ফুল দিয়ে বরন করে নেন ভাঙ্গা,সদরপুর ও চর ভদ্রসনের আ”লীগ,যুবলীগ,ছাত্র লীগ,সেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠন সহ শতাধিক নেতৃবৃন্দ। এ সময় আনুষ্ঠনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আ”লীগের মহিলা সংরক্ষিত সাংসদ স্থপতি কাজী নিলুফার জাফরউল্লা,বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যান ট্রাস্টের চেয়ারম্যান জোবায়দা মাহবুব লতিফ, আরও উপস্থিত ছিলেন উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফাইজুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর সভার মেয়র আবু ফয়েজ মোঃ রেজা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মীরু মুন্সী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সী, ওমর আলী,শরীফসহ অন্যান্য নেতারা।

Comments (0)
Add Comment