স্বাধীনতা দিবস কিক বক্সিংয়ে স্বর্ণ জিতেছে পঞ্চগড়ের নিশাত

পঞ্চগড় প্রতিনিধি: ঢাকায় অনুষ্ঠিত স্বাধীনতা দিবস কিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন পঞ্চগড়ের নাইমুর রহমান নিশাত। জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ৮ ও ৯ এপ্রিল অনুষ্ঠিত প্রতিযোগিতায় লাইট ফ্লাই ওয়েটে তিনি এই পদক পান। এছাড়া পঞ্চগড়ের আরও ২ জন রৌপ্য এবং ৩ জন খেলোয়ার ব্রোঞ্জ পদক পান। দুই দিনব্যাপী খেলার ২য় দিন শনিবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। পঞ্চগড় জেলা কারাতে ও কিক বক্সিং প্রশিক্ষক আব্দুল্লাহ আল মামুন বাবুর (বøাকবেল্ট ১ম ড্যান) নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার ১০ জন খেলোয়ার প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতায় তিনি রেফারির দায়িত্ব পালন করেন।
সোমবার সকালে গর্বিত খেলোয়াররা পঞ্চগড় আসলে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতায় পঞ্চগড়ের সুনাম অর্জনকারি অন্য খেলোয়ারদের মধ্যে মো. নুর আমিন রুবেল এবং মো. মুক্তাদির হোসেন রৌপ্য পদক, মো. শেখ শাফী, মো. মোমিনুর রহমান, এবং শ্রী রত্না দেবী পূজা একটি করে ব্রোঞ্জ পদক জিতেন। এছাড়া ৮টি স্বর্ণ জিতে বাংলাদেশ আনসার চ্যাম্পিয়ন এবং ২টি স্বর্ণ জিতে কিশোরগঞ্জ রানার্সআপ হয়।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, বাংলাদেশ আনসারের মহাপরিচালক মেজর জেনারেন নাজিম উদ্দিন, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ও অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment