স্মিথের দুশ্চিন্তার কারণ!

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জয়ী দল তারা। কিন্তু, অ্যাশেজে বিধ্বস্ত হওয়ার পর এক নিমিষেই যেন ছাড়খাড় হয়ে গেল অস্ট্রেলিয়ানদের সাজানো সংসার। পরের সিরিজ থেকে স্টিভেন স্মিথই অধিনায়ক, এমন ঘোষণা আসার পরদিন তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ সফর নিয়ে।

আর সেই প্রশ্নের জবাবে স্পষ্টই বোঝা গেল তার কপালের দুশ্চিন্তার ভাঁজ। জানালেন, তাঁর প্রথম কাজ হবে দলটাকে গড়া। আর ক্লার্ক পরবর্তী সময়ে তিনে ব্যাট করবেন না চারে, সেই সিদ্ধান্ত এখনো নিতে বাকি। বললেন, ‘ক্লার্ক আর আমি আলাদা লোক, আমরা আলাদাভাবেই দলের কাছ থেকে সেরাটা বের করে আনার চেষ্টা করব।

প্রথম বিদেশ সফরে যাচ্ছি বাংলাদেশে, সেখানে বোধ হয় আমাদের দলটা এখনকার চেয়ে অনেকটাই বদলে যাবে, ওয়ানডেতেই তো আমরা বেশ কজন নতুন ক্রিকেটারকে পাচ্ছি। আমার কাছে ব্যাপারটা হবে সবাইকে একটা দলে পরিণত করে একই লক্ষ্যে পরিচালিত করা।’ ক্লার্ক চলে যাবার পর ব্যাটিং অর্ডারেও তৈরি হবে একটা শূন্যতা।

সে ক্ষেত্রে নিজেকে ব্যাটিং অর্ডারের কোথায় রাখবেন, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত নেননি স্মিথ। বললেন, ‘বেশ কদিন ধরেই ব্যাপারটা নিয়ে ভাবছি। তবে দলের চেহারাটা কি দাঁড়ায় তার আগে এটা ভেবে বলা মুশকিল। তিনেই থাকব কি না নিশ্চিত না। গত মৌসুমের শেষদিকে তো আমি চারে ব্যাট করে সাফল্য পেয়েছিলাম। তখন অবশ্য মাইকেল ছিল।’

বাংলাদেশেরপত্র/এডি/এস

Comments (0)
Add Comment