হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে তিন আনসার সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। হাইওয়ে থানার ওসি জাকির হোসেন এ খবর নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, বাবুল (২৮), জিয়াউল হক (২৫), সুজিত (২০)।
জানা গেছে, আনসারবাহী বাসটি ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজারের কালাপুরে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় বিপরীত দিক থেকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। তাদের আশপাশের হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment