হাতীবান্ধায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

হাতীবান্ধা প্রতিনিধি, লালমনিরহাট: ”অতীতকে জানবো, আগামীকে গড়ব” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যয় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করছেন হাতীবান্ধা উপজেলা প্রশাসন।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-২০১৬ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। অতীতকে জানবো, আগামীকে গড়ব এই শ্লোগানকে সামনে নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করে হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান, রংপুর বিভাগীয় শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী ও আ. লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, প্রকৌশলী অজয় কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও মাকতুফা ওয়াশিম বেলি, উপজেলা শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান, অফিসার ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

Comments (0)
Add Comment