হাতীবান্ধায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী আটক

জাহাঙ্গীর আলম রিকো, হাতিবান্ধা: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ১০ কেজি গাঁজাসহ সফর আলী (২৮) নামের এক মাদক কারবারী আটক করেছে থানা পুলিশ। আটককৃত সফর আলী দক্ষিন গড্ডিমারী এলাকার আব্দুল রহিজ এর পুত্র বলে জানাগেছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার মেডিকেল মোড়স্থ রেলগেট সিরাজুলের বাড়ি চৌরাস্তা সংলগ্ন এলাকা থেকে এস আই নুর আলম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারীকে ১০ কেজি গাঁজাসহ হাতে নাতে আটক করে জেল হাজতে প্রেরন করেন। এ ব্যপারে হাতীবান্ধা থানা ওসি শামীম হাসান সরদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Comments (0)
Add Comment